ইউক্রেন যুদ্ধে প্রায় ৬ হাজার সেনাসহ যত সরঞ্জাম হারালো রাশিয়া
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর সাত দিনে ৫ হাজার ৮৪০ জন রুশ সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তারা এ দাবি করেছেন।
ইউক্রেন সেনাবাহিনী আরো দাবি করে বলেন, ইউক্রেনীয় বাহিনী সাত দিনের সশস্ত্র লড়াইয়ে রাশিয়ার ২১১টি ট্যাংক, ৩০টি বিমান, ৮৬২টি সাঁজোয়া যান ও ৩১টি হেলিকপ্টার, ৩৫৫টি যানবাহন, ৬০ টি জ্বালানি ট্যাংক, ৮৬২টি সাঁজোয়া টহল যান ধ্বংস করছে।
তবে ইউক্রেনের তরফ থেকে করা এসব দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশ্বাস করে যে ইউক্রেনে আগ্রাসনের সময় মস্কোর বাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।
.png)
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার হামলা টানা সাত দিনের মতো অব্যাহত রয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় থেকে বলা হয়েছে, গত সপ্তাহে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ১৩৬ জন বেসামরিক লোক নিহত হয়েছে। তাদের মধ্যে ১৩ জন শিশুও রয়েছে। হামলায় আহত হয়েছে আরো চারশো বেসামরিক লোক।
আরো পড়ুন: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের পতন
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিসের মুখপাত্র লিজ থ্রোসেল এক ব্রিফিংয়ে বলেন, হতাহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। এছাড়া তিনি আরো জানান, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে এ পর্যন্ত হতাহতের সংখ্যা ২৫৩।
এদিকে, রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে রাশিয়ার হামলায় শিশুসহ আরো ১১ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো ২৪ জন।
এছাড়া, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাত মিলিয়ন অর্থাৎ ৭০ লাখ ইউক্রেনীয় বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। স্থানীয় সময় রোববার (২৭ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার এ তথ্য জানিয়েছেন।
টানা এক মাস ধরে ইউক্রেন নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার পর গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে শুরু হয় রাশিয়ার সামরিক অভিযোন। এর আগে দেশটির বিদো্রহীদের নিয়ন্ত্রণে থাকা পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট পুতিন।