[ খেলা ]
বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল করোনায় আক্রান্ত
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ- ফাইল ফটো
করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। গত মঙ্গলবার তিনি করোনা পজিটিভ হন। জাতীয় সংসদের এই সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জানুয়ারিতে যশোরে করোনার বুস্টার ডোজ নিয়েছিলেন।
দেশের অন্যতম ক্লাব আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানান, মৃদু উপসর্গ ছিল। হালকা ব্যথা, কাশি ও জ্বর ছিল। এখন অবশ্য এগুলো তেমন নেই। শারীরিকভাবে অনেকটা সুস্থ অনুভব করছি।
৮ মার্চ করোনা পজিটিভ হলেও ব্যস্ততা কমেনি তার। ক্রীড়াঙ্গনের সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছেন করোনাভাইরাসকে সঙ্গী করেই। গতকাল জাতীয় দল কমিটির সভায় অনলাইনে সভাপতিত্ব করেছেন তিনি।
.png)
নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাফুফের এই সহ-সভাপতি। সবাইকে করোনাভাইরাসের নিয়মিত ডোজের পাশাপাশি বুস্টার নেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!