ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ জয়ের স্মৃতি নিয়ে খেলতে নামবেন শরিফুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৯, ১৭ মার্চ ২০২২
বিশ্বকাপ জয়ের স্মৃতি নিয়ে খেলতে নামবেন শরিফুল
শরিফুল ইসলাম

দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন জয় নেই বাংলাদেশ ক্রিকেট দলের। তাই সাফল্যের ঘর ‘শূন্য। এবার সেই শূন্যর ঘর পূরণের পালা টাইগারদের।

তবে ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জিতেছে। সেই স্মৃতিতেই উদ্ভাসিত পেসার শরিফুল ইসলাম। বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন শরিফুল। বিশ্বকাপের স্মৃতিতে রোমাঞ্চিত তিনি। এবার জাতীয় দলের হয়ে জয়ের হাসি হাসতে চান এই পেসার।

ক্রিকেটের তিন ফরম্যাটের কোনটিতেই দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় পায়নি বাংলাদেশ। এবারের সফরের তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে সিরিজ। তাই ওয়ানডে সিরিজের প্রথম পরীক্ষাতেই পাস করতে মরিয়া বাংলাদেশ।

Advertisement

ওয়ানডে সিরিজে পাস করতে পারলে, টেস্ট সিরিজের পরীক্ষা নিয়ে প্রস্তুতি নেয়াটা সহজই হবে বাংলাদেশের। আর এক্ষেত্রে আত্মবিশ্বাসে টগবগ করছে টাইগাররা। কারণ বছরের শুরুতেই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছে বাংলাদেশ।

তবে আপাতত ওয়ানডে সিরিজে ভালো করার জন্য মুখিয়ে আছে বাংলাদেশ। কারণ এই ফরম্যাটে দীর্ঘদিন ধরেই ভালো খেলার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে তামিম ইকবালের দল।

তবে আরো একটি টনিক দক্ষিণ আফ্রিকায় দলকে ভালো খেলার সাহস দিচ্ছে। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিলো বাংলাদেশ। সেই অভিজ্ঞতা জাতীয় দলের সিরিজে কাজে লাগাতে চান শরিফুল।

তিনি বলেন, প্রথম যেদিন শুনেছি দক্ষিণ আফ্রিকায় আমাদের সিরিজ আছে, তখনই মনে পড়েছে সেখানে আমরা বিশ্বকাপ জিতেছি। তখন অনেক ভালো লেগেছিল।

দল হিসেবে খেলতে পারলে, ভালো করা সম্ভব বলে জানান শরিফুল। তিনি বলেন, অবশ্যই আমাদের দল নিয়ে আমি অনেক আত্মবিশ্বাসী। আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-সব বিভাগেই সবাই কিছু না কিছু অবদান রাখছে। আমরা যদি দল হিসেবে খেলতে পারি, ভালো কিছু নিয়ে যেতে পারবো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!