ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ খেলতে তুরস্ক যাচ্ছেন রোমান সানারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৩, ১৫ এপ্রিল ২০২২
বিশ্বকাপ খেলতে তুরস্ক যাচ্ছেন রোমান সানারা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ আরচ্যারি স্টেজ ওয়ানে খেলতে আগামীকাল শনিবার আটজন আরচ্যারসহ ১২ জনের দল যাচ্ছে তুরস্কে। ১৭-২৪ এপ্রিল আন্দালিয়ায় অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। 

থাইল্যান্ডের ফুকেটে নিজের রিকার্ভ একক ইভেন্টে খুব একটা ভাল করতে পারেননি দেশ সেরা আরচ্যার রোমান সানা। তাই এবার তার মনযোগ এ ইভেন্টে।

Advertisement

তিনি বলেন, ‘নিজের ইভেন্টে থাইল্যান্ডের ফুকেটে ভাল খেলতে পারিনি। এবার সেটা পুষিয়ে নিতে চাই। লক্ষ্যে তির ছুঁড়তে পারলে সবই সম্ভব।’ 

রিকার্ভ এবং কম্পাউন্ড এ দুই ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। রিকার্ভে ছেলে ও মেয়ে আরচাররা অংশ নিলেও কম্পাউন্ডে শুধু ছেলেরাই খেলবেন। 

তুরস্কগামী দলের সদস্যরা হলেন- রোমান সানা, হাকিম আহমেদ রুবেল, সাগর ইসলাম, দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মদ আশিকুজ্জামান। খেলা শেষে ২৫ এপ্রিল দেশে ফিরবে আরচার দল।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আর্চার
লিংক সফলভাবে কপি হয়েছে!