ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

করোনায় আক্রান্ত মার্শ হাসপাতালে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৭, ১৯ এপ্রিল ২০২২
করোনায় আক্রান্ত মার্শ হাসপাতালে
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যপিটালস শিবিরে হানা দিয়েছে করোনা। মার্শসহ চারজন করোনায় আক্রান্ত।

প্রথমে র‍্যাপিড টেস্টে পজিটিভ হবার পর পি.সি.আর টেস্টেও পজিটিভ হন মার্শ। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই অজি ক্রিকেটার।

Advertisement

দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হবার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে মার্শকে। মার্শকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছেন দলের চিকিৎসকরা। দিল্লির বায়ো-বাবলে থাকার পরও দলের আরও অনেক সদস্য করোনা পজিটিভ হয়েছেন। যদিও তাদের কোন উপসর্গ নেই। তবে ফ্র্যাঞ্চাইজি তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। বায়ো-বাবলে থাকা অন্যান্য সদস্যদের বর্তমানে নিজ নিজ কক্ষে আলাদা রাখা হয়েছে এবং তাদের নিয়মিত পরীক্ষা করা হচ্ছে।

২০ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে মাঠে  নামবে দিল্লি। দিল্লি দলে একাধিক সদস্যের করোনা হবার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

দিল্লির দলের হয়ে খেলছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এই দলে প্রথম করোনায় আক্রান্ত হন দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট।
গেল বছর করোনার কারণে ভারতের মাটিতে টুর্নামেন্টের মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। এরপর আইপিএলের বাকী অংশ অনুষ্টিত হয় সংযুক্ত আরব আমিরাতে।

এবারের আসর শুরুর আগেও করোনার প্রকোপে পড়েছিল ভারত। এতে হোম এবং অ্যাওয়ে পদ্ধতি বাতিল করে মাত্র চারটি ভেন্যুতে হচ্ছে আইপিএলের পঞ্চদশ আসরের ম্যাচগুলো।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!