২০১৯ সালে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সময় হ্যাজার্ড বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। কিন্তু স্পেনে আসার পর থেকে ইনজুরি ভর করে বসে হ্যাজার্ডের ওপর। যে কারণে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন। ৩১ বছর বয়সী এই বেলজিয়ানের ডান গোঁড়ারিতে মার্চে একটি অস্ত্রোপচার হয়েছে। আর এর মাধ্যমে দীর্ঘদিনের ফিটনেস খরা কাটিয়ে ওঠার আশা করছেন হ্যাজার্ড। এবারের মৌসুমে কয়েকটি ম্যাচে মাঠে নামলেও পুরোটা সময় কখনই খেলা হয়নি। আনচেলত্তি স্বীকার করেছেন এবারের গ্রীষ্মে মাদ্রিদ ছাড়া কোন পরিকল্পনা তার ছিলনা।
এ সম্পর্কে আনচেলত্তি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আগামী মৌসুমেও হ্যাজার্ড রিয়ালেই থাকতে চান। আমরা এ নিয়ে কথা বলেছি, তার পরিকল্পনা খুই স্পষ্ট। তার মধ্যে মানসিক শক্তিটা অনেক বেশি। গত কয়েক বছর যাবত সময়টা ভালো না কাটলেও তিনি ভেঙে পড়েননি। নিজের সবকিছু দিয়ে সেরাটা দিতে হ্যাজার্ড মুখিয়ে আছে।
.png)
২০২০ সালের মার্চে প্রথম দফায় তার গোঁড়ালিতে অস্ত্রোপচার করা হয়েছিল। আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের মূল দলে ফিরে আসার জন্য তাকে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। বিশেষ করে তরুণ ভিনিসিয়াস জুনিয়র পরের মৌসুমে ক্লাবের অন্যতম আকর্ষণে পরিণত হয়ে উঠতে পারেন। এছাড়া পিএসজি থেকে আসন্ন গ্রীষ্ম মৌসুমে কিলিয়ান এমবাপ্পের রিয়ালে আসা প্রায় নিশ্চিত।
আনচেলত্তি বলেন, রিয়াল মাদ্রিদের মতো একটি দলে খেলতে হলে অনেক ম্যাচ খেলার সুযোগ থাকে। এ কারণে খেলোয়াড়দের মধ্যে পরিশ্রান্ত ভাব চলে আসে। আমি মনে করি একজন খেলোয়াড় কত মিনিট খেললো সেটা গুরুত্বপূর্ণ নয়। পুরোটাই এখানে গুণগত মানের ওপর নির্ভরশীল। আমাদের সামনে রডরিগোই এর জ্বলন্ত উদাহরণ। সে খুব একটা বেশি সময় মাঠে খেলেনি। কিন্তু যতটুকুই খেলেছে সেখানে সে পুরো দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।