ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

৫ মিনিটে ৩ গোলের ঝড়ে ফের চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩:২৫, ২২ মে ২০২২
৫ মিনিটে ৩ গোলের ঝড়ে ফের চ্যাম্পিয়ন ম্যানসিটি
গ্যাব্রিয়েল জেসুসের সাথে তৃতীয় গোল করে উদযাপন করছেন গুনদোয়ান। ছবি: সংগৃহীত

৫ মিনিটে ৩ গোলের ঝড়ো ম্যাচ শেষে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। রোববার রাতে লিগের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা।

ম্যাচের ৬৯ মিনিটে কুতিনহোর গোলে যখন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে অ্যাস্টন ভিলা। তখন অন্য মাঠে সমতায় চলছে লিভারপুল বনাম উলভসের মধ্যকার ম্যাচ। লিভারপুল জিতলেই শিরোপা। অন্যদিকে নিশ্চিত সম্ভবনা নিয়ে মাঠে নামা ম্যানচেস্টার সিটির শিরোপা স্বপ্ন ধূসর। ঠিক পর মুহূর্তে মাত্র ৫ মিনিটে ৩ গোল করে মহাকাব্য লিখলেন গুনদোয়ান ও রদ্রি।

প্রথমার্ধে তারা ১-০ গোলে পিছিয়ে ছিল। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে ছিল সিটি। তবে এরপরে মাত্র পাঁচ মিনিটের ঝড়ে ভিলাকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

৩৮ ম্যাচ থেকে ৯৩ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা জিতে ম্যানসিটি। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৯২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয় লিভারপুল। শেষ ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে উলভসকে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!