[ খেলা ]
এএফসি কাপের পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখলো বসুন্ধরা
ফাইল ছবি
এএফসি কাপে গ্ৰুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ভারতীয় চ্যাম্পিয়ন গোকুলাম কেরালাকে ১-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে ঢাকার জায়ান্টরা। দারুণ এই জয়ে এএফসি কাপের গ্রুপ পর্বের বৈতরণী পার হওয়ার আশা বাঁচিয়ে রাখল বসুন্ধরা কিংস।
এদিন বাম দিক দিয়ে বারবার আক্রমণ শাণিয়েও মিলছিল না গোল। হাল না ছেড়ে লেগে ছিলেন রবসন দি সিলভা রবিনহো। সেই বাম দিক দিয়ে আক্রমণে উঠেই দৃষ্টিনন্দন গোল উপহার দেন তিনি। এরপর নুহা মারোংয়ের গোলেও রাখেন অবদান।
ব্রাজিলিয়ান এই তারকার নৈপুণ্যে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মঙ্গলবার গোকুলামকে ২-১ গোলে হারিয়েছে অস্কার ব্রুজেনের দল। ৭৫তম মিনিটে আই-লিগের দলটির হয়ে ব্যবধান কমান জর্ডেইন ফ্লেচার।
.png)
এই জয়ে নিজেদের করণীয়টুকু সেরে রাখল বসুন্ধরা কিংস। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে শীর্ষে আছে তারা। দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও মাজিয়া। এ ম্যাচটি ড্র বা মোহনবাগান হারলেই গ্রুপ পর্বে পেরুনোর টিকেট পাবে কিংস।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!