ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার ফেরি নয় বিমানযোগে গায়ানায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০২, ৫ জুলাই ২০২২
এবার ফেরি নয় বিমানযোগে গায়ানায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ডমিনিকায় টি-২০ সিরিজের দুই ম্যাচ শেষ করে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ এবং ওয়ানডে সিরিজ খেলতে এবার লাল সবুজের প্রতিনিধিদের নতুন ঠিকানা গায়ানা। 

সোমবার বাংলাদেশ দল বিমানযোগে গায়ানাতে পৌঁছায়। এর আগে, উইন্ডিজ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে ফেরিতে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা যেতে হয়েছিল। এবার আর সেই পথে হাঁটেনি বাংলাদেশ। যাত্রা করেছে বিমান যোগে।

Advertisement

ডমিনিকায় প্রথম ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়েছিল। আর দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ হারে ৩৫ রানে। তাই তৃতীয় ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ক্রিকেট
লিংক সফলভাবে কপি হয়েছে!