ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৯, ১৩ জুলাই ২০২২
ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কায় দক্ষিণ আফ্রিকা
ফাইল ছবি

২০২৩ সালের জানুয়ারিতে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। কিন্তু সিরিজটি বাতিল হওয়ায় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সরাসরি খেলাটা হুমকির মুখে পড়েছে।

২০২৩ সালের ১২ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজটি শুরুর সূচি নির্ধারিত ছিল। কিন্তু জানুয়ারিতেই ঘরোয়া টি-২০ লিগের আয়োজনের কারণে দ্বিপাক্ষিক সিরিজটি বাতিল করেছে দক্ষিণ আফ্রিকা।

এ জন্য ওয়ানডে সিরিজটি পিছিয়ে দিতে গত মাসে অস্ট্রেলিয়াকে অনুরোধ করেছিলো প্রোটিয়ারা। কিন্তু গ্রীষ্মের ঠাসা সূচিতে নতুনভাবে সিরিজের জন্য সময় দিতে পারছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

Advertisement

এটি নিয়ে এক বিবৃতিতে সিএ বলছে, ‘মে মাসে ‘কাট-অফ’ তারিখের আগে যেহেতু সিরিজটি আয়োজন করা সম্ভব হচ্ছে না, অস্ট্রেলিয়াকে পূর্ণ পয়েন্ট দিতে রাজি হয়েছে সিএসএ। এখন কেবল আইসিসির আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় আমরা।’

বিশ্বকাপ সুপার লিগে ১৩ দলের মধ্যে ১৩ ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক ভারত ও সুপার লিগের অন্য শীর্ষ সাত দল সরাসরি ২০২৩ বিশ্বকাপে খেলবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!