ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৭:৩৮, ২৩ জুলাই ২০২২
আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড
সংগৃহীত ছবি

ওয়ানডের পর টি-২০ সিরিজেও আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড।

গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে নিউজিল্যান্ড ৬ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। এর মাধ্যমে ওয়ানডের মত টি-২০ সিরিজও ৩-০ ব্যবধানে জিতলো কিউইরা।

Advertisement

নিজেদের মাঠ বেলফাস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৯ বলে ৩৩ রানের সূচনা পায় আয়ারল্যান্ড। ১০ রান করে আউট হন অধিনায়ক এন্ডি বলবির্নি।

দ্বিতীয় উইকেটে মারমুখী মেজাজে ৩১ বলে ৪৬ রান তুলেন আরেক ওপেনার পল স্ট্রার্লিং ও লরকান টাকার। তবে ২ রানের ব্যবধানে বিদায় নেন তারা। ৩টি করে চার-ছক্কায় ২৯ বলে ৪০ রান করেন স্টার্লিং। আর ৫টি চারে ১৯ বলে ২৮ রান তুলেন টাকার।

মিডল-অডার্রের তিন ব্যাটার ব্যর্থ হলে, ১১৬ রানে ষষ্ঠ উইকেট হারায় আয়ারল্যান্ড। সপ্তম উইকেটে ব্যাট হাতে ঝড় তুলেন কার্টিস ক্যাম্পার ও মার্ক অ্যাডায়ার। মাত্র ২৩ বলে অবিচ্ছিন্ন ৫৮ রান যোগ করেন তারা। শেষ পর্যন্ত  ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রানের লড়াকু সংগ্রহ পায় আয়ারল্যান্ড।

২টি চার ও ১টি ছক্কায় ৮ বলে ক্যাম্পার ১৯ এবং ১৫ বলে দুই চার ও চার ছক্কায় ৩৭ রান করেন অ্যাডায়ার। নিউজিল্যান্ডের ব্লেয়ার টিকনার ও ইশ সোধি ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৭৫ রানের টার্গেটে ৪১ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেন ১৪ ও তিন নম্বরে নামা ডেন ক্লিভার ৫ রান থামলেও, আরেক ওপেনার মার্টিন গাপটিল ১৯ বলে ২৫ রান করেন।

দলীয় ৬৫ রানে তৃতীয় উইকেট পতনের পর নিউজিল্যান্ডের হাল ধরেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। চতুর্থ উইকেটে ৫৩ বলে ৮২ রান যোগ করে দলের জয়ের পথ সহজ করে ফেলেন তারা। ৫টি চার ও ১টি ছক্কায় ৩২ বলে ৪৮ রান করে থামেন মিচেল।

পঞ্চম উইকেটে ১৪ বলে অবিচ্ছিন্ন ৩৩ রান তুলে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন ফিলিপস ও জেমস নিশাম। জুটিতে আসা ৩৩ রানের মধ্যে ২৩ রানই ছিলো নিশামের। ৬ বলের ছোট ইনিংসে ২টি করে চার-ছক্কা মারেন নিশাম। ৪৪ বলে ১টি করে চার-ছক্কায় অপরাজিত ৫৬ রান করেন ফিলিপস। 

ম্যাচ ও সিরিজ সেরা হন ফিলিপস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!