ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শামসির জাদুতে উড়ছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৩:৪১, ১ আগস্ট ২০২২
শামসির জাদুতে উড়ছে দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত

শুরুতে কুইন্টন ডি কককে আউট করে জয়ের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। কিন্তু রেজার ঝড়ের পর শামসির জাদুতে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যে ৯০ রানের বিশাল জয় দিয়ে ইংলিশদের হাসি থামিয়ে দেয় প্রোটিয়ারা। 

টি-২০ সিরিজে সাউদাম্পটনের রোজ বোলে টস হেরে ব্যাট করতে নেমে রেজা হেন্ডরিকস ও এইডেন মারক্রামের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ১৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। 

Advertisement

জবাবে তাবরাইজ শামসির ঘূর্ণিতে ১০১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

শুরুতে ডি ককের উইকেট হারানোর পরও দমে যায়নি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে রাইলি রুশোর সঙ্গে ৫৫ রান যোগ করেন রেজা। আউট হওয়ার আগে ১৮ বলে ৩৩ রান করেন আগের ম্যাচের নায়ক রুশো।

এরপর তৃতীয় উইকেটে শক্ত ভিত গড়ে দেন মারক্রাম ও রেজা। এ জুটিতে আসে ১০.১ ওভারে ৮৭ রান। সাজঘরে ফেরার আগে ৯ চারের মারে ৫০ বলে ৭০ রান করেন রেজা। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৬ বলে ৫১ রান করা মারক্রাম।

শেষদিকে অধিনায়ক ডেভিড মিলার তিন চার ও এক ছয়ের মারে ৯ বলে করেন ২২ রান, ত্রিস্তান স্টাবসের ব্যাট থেকে আসে ৪ বলে ৮ রান। উইলি মাত্র ২৫ রানে নেন ৩ উইকেট।

রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের পক্ষে কেউই শক্ত হাতে দাঁড়াতে পারেননি। জনি বেয়ারস্টো ৩০ বলে সর্বোচ্চ ২৭ রান করেন। এছাড়া জেসন রয় ১৮, জস বাটলার ১৪ ও ক্রিস জর্ডানের ১৪ রানের সুবাদে কোনোমতে ১০০ পার করে ইংলিশরা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪ ওভারে ২৪ রান খরচায় ৫ উইকেট নেন তাবরাইজ শামসি। 

আন্তর্জাতিক টি-২০তে এটি তার সেরা বোলিং ফিগার। এছাড়া কেশভ মহারাজ নিয়েছেন দুই উইকেট।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!