ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সপ্তম বাংলাদেশি হিসেবে যে রেকর্ড লিটনের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৭, ৫ আগস্ট ২০২২
সপ্তম বাংলাদেশি হিসেবে যে রেকর্ড লিটনের
লিটন দাস

সপ্তম বাংলাদেশি ব্যাটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৫ হাজার রান করেছেন লিটন কুমার দাস। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৮১ রান করা ইনিংসের মাধ্যমে এ ক্লাবে পা রাখেন তিনি। সেঞ্চুরির সুবাস পেলেও রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

তিন ফরম্যাট মিলিয়ে লিটন দাসের মোট রান এখন ৫ হাজার ২৮। এই মাইলফলক স্পর্শ করতে তার খেলতে হয়েছে ১৭০ ইনিংস। ওয়ানডেতে ৭৫ ইনিংসে এক হাজার ৩৫, টেস্টে ৬০ ইনিংসে ২ হাজার ২১২ ও টি-২০তে এক হাজার ৮১ রান করেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে আছে ৮টি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরি।

লিটন ছাড়া ৫ হাজারি ক্লাবের অন্য বাংলাদেশিরা হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার। এদের মধ্যে ১০ হাজারি ক্লাবে পা রেখেছেন কেবল তামিম, মুশফিক ও সাকিব। তামিম ১৪ হাজার ৭৮৮, মুশফিক ১৩ হাজার ৪২৯ ও সাকিব ১৩ হাজার ১৬ রান করেছেন।

Advertisement

লিটনের ৫ হাজারি ক্লাবে প্রবেশের দিনে ওয়ানডে ক্রিকেটে ৮ হাজারি ক্লাবে পা রেখেছেন তামিম ইকবাল। এদিন তিনি ৮৮ বল মোকাবিলায় ৯ বাউন্ডারির সাহায্যে ৬২ রান করে সিকান্দার রাজার বলে আউট হন। সাজঘরে ফেরার আগে ওয়ানডে ইতিহাসে ৩৩তম ব্যাটার হিসেবে আট হাজার রান পূর্ণ করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: লিটন দাস
লিংক সফলভাবে কপি হয়েছে!