ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেঞ্চুরির সুবাস পাওয়া লিটন মাঠ ছাড়লেন স্ট্রেচারে করে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৫, ৫ আগস্ট ২০২২
সেঞ্চুরির সুবাস পাওয়া লিটন মাঠ ছাড়লেন স্ট্রেচারে করে
ছবি: সংগৃহীত

যেভাবে খেলছিলেন, সেঞ্চুরি পাওয়া ছিল সময়ের ব্যাপার। কিন্তু ভাগ্য সহায় হলো না। তার আগেই চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন লিটন দাস।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। যেখানে তামিম ইকবাল ও লিটন দাসের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় টাইগাররা। তামিম আউট হলে ভাঙে দুজনের ১১৯ রানের জুটি।

তামিম ফিরলেও নিজের মতো করে খেলতে থাকেন লিটন। ৭৫ বলে পূরণ করেন ব্যক্তিগত অর্ধশতক। এরপর ধারণ করেন রূদ্রমূর্তি। পরবর্তী ১৪ বলে তিনি করেন ৩১ রান। এমতাবস্থায় সেঞ্চুরি যেন তাকে হাতছানি দিয়ে ডাকছিল।

Advertisement

সিকান্দার রাজার করা ইনিংসের ৩৪তম ওভারের প্রথম বল ১ রানের জন্য ঠেলে দিয়েই মাটিতে বসে পড়েন তিনি। এরপর আর হাঁটতেই পারলেন না ঠিকমতো। শেষ পর্যন্ত মাঠ ছাড়েন স্ট্রেচারে করে।

ধারণা করা হচ্ছে, পেশীতে টানের ফলেই চোট পেয়েছেন লিটন। মাঠ ছাড়ার সময় ৮৯ বলে ৯ চার এবং ১ ছয়ের সাহায্যে ৮১ রানে অপরাজিত ছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: লিটন দাস
লিংক সফলভাবে কপি হয়েছে!