শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) এবারের মৌসুমের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেস ও আর্সেনাল।
স্প্যানিশ লা লিগা শুরু হবে আরো পরে। আগামি ১২ আগস্ট বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় হবে ওসাসুনা ও সেভিয়ার উদ্বোধনী ম্যাচ। ১৩ আগস্ট দিবাগত রাত ১টায় সাবেক বাভারিয়ান স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কিকে নিয়ে রায়ো ভায়েকানোর বিপক্ষে নামবে বার্সেলোনা।
.png)
এর আগে আজ (৫ আগস্ট) দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে ফ্রেঞ্চ লিগ ওয়ান। যেখানে অলিম্পিক লিওর প্রতিপক্ষ এফসি আজাকিও। পরদিন ক্লেরমন্ট ফুটের বিপক্ষে রাত ১টায় মাঠে নামবে মেসি-নেইমারদের পিএসজি।
১৩ আগস্ট সিরি আ’র প্রথম ম্যাচ রাত সাড়ে ১০টায় শুরু হবে। এই ম্যাচের দুই দল যথাক্রমে সাম্পদোরিয়া ও আটালান্টা। বুন্দেসলিগার প্রথমদিনেই মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। বর্তমান চ্যাম্পিয়নরা শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় লড়বে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে।