ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সাব্বির 

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৭:৫৮, ১৩ আগস্ট ২০২২
এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সাব্বির 
ছবি: সংগৃহীত

অবশেষে আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশের দল ঘোষণা করা হলো। এবারের স্কোয়াডে তিন বছর পর পূণরায় জাতীয় দলে ফিরলেন সাব্বির রুম্মান। 

দলে প্রথমবারের মতো সুযোগ পেলেন এবাদত হোসেন।  প্রত্যাশা জাগিয়েও এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পাননি সৌম্য সরকার। এছাড়া দল থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম।

Advertisement

শনিবার বিকালে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের গুলশানের নিজ বাসায় সাকিবের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এশিয়া কাপের দল ঘোষণা করেন।  

এসময় সাকিবের সঙ্গে বোর্ড পরিচালকদের সেই বৈঠকে উপস্থিত ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।

এর আগে বেটউইনার নিউজ সম্পর্কিত বিতর্ক নিয়ে আলোচনা করতে ১২ আগস্ট শুক্রবার দিবাগত রাত ৩টায় দেশে ফিরেন সাকিব আল হাসান। এরপর শনিবার বৈঠকে বসেন তারা। সাকিবের সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে এবারের এশিয়া কাপের দল ঘোষণা করে বিসিবি।

এশিয়া কাপের জন্য ১৭ জনের দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি, সাইফউদ্দিন, হাসান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির, মেহেদি মিরাজ, এবাদত হোসেন, পারভেজ, নুরুল হাসান সোহান, তাসকিন।

 


 

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বিসিবি
লিংক সফলভাবে কপি হয়েছে!