বর্তমানে আয়ারল্যান্ড সফরে রয়েছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। সফরে থাকা ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন শরাফুদ্দিন আশরাফ। তার জায়গায় দলে ফিরেছেন শিনওয়ারি। এছাড়া ১৭তম সদস্য হিসেবে দলে যুক্ত করা হয়েছে নূরকে।
এশিয়া কাপের মূল স্কোয়াডে জায়গা না হলেও রিজার্ভে আছেন শরাফুদ্দিন। তার সঙ্গে আরো আছেন নিজাত মাসুদ ও কায়েস আহমেদ।
.png)
২০২০ সালের মার্চে আফগানিস্তানের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন শিনওয়ারি। আয়ারল্যান্ডে সেবার টি-২০ সিরিজ খেলেছিলেন তিনি। আর ২০১৯ সালে সর্বশেষ ওয়ানডে খেলেন এই অলরাউন্ডার। ৬৪টি টি-২০তে ১০১৩ রান ও ২৮ উইকেট আছে তার।
এদিকে চলতি বছরের জুনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টি-২০ অভিষেক ম্যাচে ৪ উইকেট নিয়েছেন নুর।
আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের ১৫তম আসর। এবারের আসরটি টি-২০ ফরম্যাটে হবে। প্রথম দিনই শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে আফগানরা।
আফগানিস্তান দল: মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আসমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমদ, ফজলহক ফারুকী, হাসমতউল্লাহ শাহিদি, হযরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাভিন উল হক, নূর আহমদ, রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান ও সামিউল্লাহ শেনওয়ারি।
স্ট্যান্ডবাই: নিজাত মাসুদ, কায়েস আহমেদ ও শরাফুদ্দিন আশরাফ।