আঙুলের চোটের কারণে জিম্বাবুয়ে সফরের মাঝ পথেই দেশে ফিরতে হয় সিরিজে অধিনায়ক বনে যাওয়া নুরুল হাসান সোহনকে। আঙুলে চিড় ধরায় ৩ সপ্তাহের বিশ্রাম দেয়া হয় তাকে। সামনে এশিয়া কাপ, চোট সেরে এশিয়া কাপে খেলার দৃঢ় প্রত্যয়ের কথা আগেই জানিয়েছিলেন সোহান। তারপরও শংকা ছিল খেলতে পারবেন কি না এ নিয়ে।
সবাই ভেবেছিলেন চোট সেরে না উঠলে সোহান থাকতে পারছেন না এশিয়া কাপের স্কোয়াডে। অথচ শনিবার নির্বাচকরা তাকে দলে রেখেই ১৭ জনের স্কোয়াড ঘোষণা করলেন।
.png)
দল ঘোষণার সময় সোহানের নাম জানিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘এখনো সে পুরোপুরি সুস্থ না। তবে আশা করা যাচ্ছে দল দেশ ছাড়ার আগে সোহান সুস্থ হয়ে উঠবে এবং এশিয়া কাপ খেলতে পারবে।’
যেহেতু মিডল অর্ডার ব্যাটারের পাশাপাশি তিনি উইকেটরক্ষও এবং এ মুহূর্তে দেশের ও জাতীয় দলের এক নম্বর কিপার। তার আঙ্গুলের ইনজুরিমুক্ত হওয়া খুব জরুরি।
তবে যদি-কিন্তুর মধ্যে দুলতে থাকা সোহানকে এশিয়া কাপের স্কোয়াডে রাখলেও আঙুলের চোট সেরে না উঠলে খেলা হবে না এ উইকেটরক্ষক কাম মিডল অর্ডার ব্যাটারের।
এ বিষয়ে তিনি নিজেই দিয়েছেন তার বর্তমান অবস্থার কথা। তার কথায়, ‘আমি চাই শতভাগ সুস্থ হয়ে খেলতে।’