চলতি ৫ম ইসলামিক সলিডারিটি গেমসে আরচ্যারীতে তিনটি পদক জিতেছে বাংলাদেশ।
কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে রৌপ্য, রিকার্ভ পুরুষ ও নারী দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ আরচ্যারী দল
.png)
বুধবার তুরস্কের কোনিয়াতে কম্পাউন্ড নারী বিভাগে বাংলাদেশ স্বর্ণের জন্য স্বাগতিক তুরস্কের বিপক্ষে লড়ছিল। রোকসানা, শ্যামলীরা স্বাগতিকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত ২২৯-২২২ পয়েন্ট পরাজিত হন।
স্বাগতিকদের সঙ্গে হারলেও রৌপ্য জেতে বাংলাদেশ। এটি এই চলমান গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ পদক ।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ সৌদি আরবকে ৬-০ সেট পয়েন্ট হারিয়েছে। রিকার্ভ পুরুষ দলে বাংলাদেশের হয়ে খেলেছেন রোমান সানা, সাগর ও আব্দুল হাকিম রুবেল। রিকার্ভ মহিলা দলগত খেলায় বাংলাদেশ উজবেকিস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জেতে।
রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলেছেন দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার।
সেমিফাইনালে ইন্দোনেশিয়ার বিপক্ষে শুট অফে হেরে যায় বাংলাদেশ আরচ্যারি দল।