ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবকে নিয়ে যে তথ্য দিলেন পাপন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৭, ১৮ আগস্ট ২০২২
সাকিবকে নিয়ে যে তথ্য দিলেন পাপন
ফাইল ছবি

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ চলে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময়কালে জাতীয় দলের নতুন টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে নতুন তথ্য দিয়েছেন তিনি।

প্রতিদিনের মতো আজও মিরপুরে নেট অনুশীলনে ব্যস্ত ছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তাদের অনুশীলনের মাঝেই স্টেডিয়ামে আসেন পাপন। দুপুর ১২টার দিকে স্টেডিয়ামে এসে অধিনায়ক, উপস্থিত খেলোয়াড় আর ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে আলাপ করেন তিনি।

টি-২০র নতুন অধিনায়ক সাকিবের সঙ্গে একটু বেশি সময় নিয়েই কথা বলেন পাপন। যেখানে আসন্ন এশিয়া কাপের পরিকল্পনা নিয়ে দুজনের মাঝে আলোচনা হয়। তাদের আলাপ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাপন। তিনি জানান, সাকিবের মধ্যে আত্মবিশ্বাস খুঁজে পেয়েছেন তিনি, যা তাকেও আত্মবিশ্বাসী করেছে।

Advertisement

পাপন বলেন, ‘একটা জিনিস দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো সবসময় আত্মবিশ্বাস থাকে। এখন এই আত্মবিশ্বাস থাকাটা জরুরি, মানে জিততে পারব। হারা-জেতা নিয়ে আমার কথা না, কিন্তু খেলার মধ্যে জিততে পারব- বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমি দেখতে পেয়েছি, আমি খুশি।’

খেলায় আত্মবিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করে পাপন বলেন, ‘ওখানে (এশিয়া কাপে) অপশন কী হতে পারে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে হারা-জেতা বড় কথা না, এবার ভালো খেলার চেষ্টা করবে।’

সাকিব-মুশফিক ছাড়াও বাকি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ হয় বলে জানান পাপন। তার ভাষায়, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, সব খেলোয়াড়ের সঙ্গেই হয়। সব বলতে অনেক খেলোয়াড়ের সঙ্গে। সোহানের সঙ্গে হয়, লিটনের সঙ্গেও। আজকে এমনিতে জানতে চাচ্ছিলাম ওর কী মনে হচ্ছে।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!