ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ছন্দে থেকেও এশিয়া কাপ শেষ হাসান মাহমুদের 

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৭:৩৪, ২০ আগস্ট ২০২২
ছন্দে থেকেও এশিয়া কাপ শেষ হাসান মাহমুদের 
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের অনুশীলনে নেমে গোড়ালিতে চোট পেয়ে ডানহাতি পেসার হাসান মাহমুদের এশিয়া কাপ শেষ। এমনটাই জানান তার চিকিৎসক।

শনিবার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। 

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী জানান, এক্স-রের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে জানা গেছে, চোট কাটিয়ে ফিরতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে তার। 

স্বাভাবিকভাবেই আগামী ২৭ আগস্ট থেকে শুরু হওয়া এশিয়া কাপে আর খেলতে পারছেন না তিনি।

অনুশীলনে অ্যাঙ্কেলের চোটে পড়া হাসান ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার কারণে স্বাভাবিকভাবেই আগামী ২১ ও ২২ তারিখ জাতীয় দলের অনুশীলন ম্যাচ দুটি খেলতে পারবেন না। 

দলীয় সূত্র জানায়, চোট কাটিয়ে ফিরতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে তার। এজন্য ১৭ সদস্যের দলে নাম থাকলেও সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হবে না হাসানের।

এদিকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন অনুশীলনে শেষে সংবাদমাধ্যমকে বলেন, ‘হাসান ইনজুরিতে পড়েছে, খুবই দুর্ভাগ্য। যখন ছন্দে থাকে তখনই ইনজুরিতে পড়ে, এটা আমাদের জন্য দুঃখের। এশিয়া কাপে ও থাকবে কি-না এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। দেখে মনে হচ্ছে সে সম্ভবত প্রথম রাউন্ডে থাকছে না।’ 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বিসিবি
লিংক সফলভাবে কপি হয়েছে!