ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হলেন বাউচার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৯, ১৬ সেপ্টেম্বর ২০২২
মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হলেন বাউচার
মার্ক বাউচার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী অর্থাৎ ২০২৩ সালের আসর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক ব্যাটার ও বর্তমান কোচ মার্ক বাউচার।

আসন্ন টি-২০ বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা দলের দায়িত্ব ছাড়বেন বাউচার। এরপরই আইপিএলের দায়িত্ব নেবেন তিনি।

সাবেক হেড কোচ মাহেলা জয়াবর্ধনেকে তার পদ থেকে সরিয়ে ‘গ্লোবাল হেড অব পারফরম্যান্স’ হিসেবে দায়িত্ব দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। এর ফলে তৈরি হওয়া শূন্যস্থান পূরণের জন্যই বাউচারকে মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো। এছাড়া এমআই (মুম্বাই ইন্ডিয়ান্স) কেপটাউনেরও হেড কোচ বাউচার।

Advertisement

নতুন দায়িত্বে এমআই এর অধীনে থাকা আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স, জানুয়ারিতে হতে যাওয়া দক্ষিণ আফ্রিকান লিগের এমআই কেপটাউন ও আরব আমিরাতের নতুন লিগে এমআই এমিরেটস দলের কোচিং প্যানেল ও খেলোয়াড় বাছাইয়ের লঙ্কান কিংবদন্তি জয়াবর্ধনে কাজ করবেন।

২০১৭ থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন জয়াবর্ধনে। তার অধীনে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে আইপিএলের সফলতম দলটি। এখন তারা বৈশ্বিকভাবে নিজেদের বিচরণ বাড়াতে চাচ্ছে। সে লক্ষ্যে এরই মধ্যে আমিরাত ও আফ্রিকার লিগে দল কিনেছে তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!