ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২

ওয়ার্ন ও ম্যাকগ্রার টেস্ট থেকে অবসরের স্মৃতিময় সিডনি গ্রাউন্ড

আরিফুল হক বিজয়:
প্রকাশিত: ১২:০৬, ১৮ অক্টোবর ২০২২
ওয়ার্ন ও ম্যাকগ্রার টেস্ট থেকে অবসরের স্মৃতিময় সিডনি গ্রাউন্ড
ছবি: সংগৃহীত

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। এবারের আসরের আয়োজক দেশও তারা। আগের আসরের চ্যাম্পিয়ন দল বলেই কিনা এ বছর অজিভূমে টি-টোয়েন্টি বিশ্বকাপের  উন্মাদনা অন্য মাত্রা পেয়েছে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টাইটেল ধরে রাখার লড়াইয়ে ঘরের মাঠে নামবে অজিরা। ম্যাচগুলো হবে তাদের নয়নাভিরাম সাতটি শহরের সাতটি মাঠে।

আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার সাতটি শহরে হবে এই টুর্নামেন্ট। খেলাগুলো হবে ব্রিসবেন, গিলং, হোবার্ট, পার্থ, সিডনি, অ্যাডিলেড ও মেলবোর্নে। এর মধ্যে প্রথম পর্বের ম্যাচগুলো হবে গিলং শহরে। মূলপর্বের ম্যাচগুলো হবে বাকি ছয় ভেন্যুতে।

Advertisement

বিশ্বকাপের ভেন্যুগুলোর আদ্যোপান্ত নিয়ে ডেইলি বাংলাদেশ- এর আয়োজনে আজ থাকছে বিখ্যাত সিডনি ক্রিকেট গ্রাউন্ড।

অস্ট্রেলিয়ার অন্যতম মনোরম শহর সিডনি। এই শরের কেন্দ্রস্থলেই অবস্থিত সিডনি ক্রিকেট স্টেডিয়াম। ১৮১১ সালে নিউ সাউথ ওয়েলস প্রদেশের গভর্নর লেচলান ম্যাককুয়ারি দ্বিতীয় সিডনি এটা প্রতিষ্ঠা করেন। এই মাঠে বেশিরভাগ সময় ক্রিকেট খেলা অনুষ্ঠিত হলেও অস্ট্রেলিয়ান রুলস ফুটবলসহ রাগবি লীগ ফুটবল ও রাগবি ইউনিয়নের খেলাগুলোও অনুষ্ঠিত হয়। 

সিডনি গ্রাউন্ড

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট দল নিউ সাউথ ওয়েলস ও বিগব্যাশ দল সিডনি সিক্সার্সের হোম ভেন্যু হিসেবে সিডনি স্টেডিয়াম ব্যবহৃত হয়ে আসছে। সিডনির অন্যতম বিখ্যাত ফুটবল দল সিডনি সোয়ান্সের হোম ভেন্যু হিসেবেও এসসিজি ব্যবহার করা হয়।। সিডনি ক্রিকেট গ্রাউন্ড পরিচালিত করে এসসিজি ট্রাস্ট। এই মাঠের দর্শক ধারণ ক্ষমতা ৪৮ হাজার।

এই মাঠ টি-টোয়েন্টি ম্যাচে লড়াই হয় জমজমাট। যেখানে আগে ব্যাট করা দলের চেয়ে পরে ব্যাট করা দলের জয়ের হার সমানে সমান। এই মাঠে আগে ব্যাট করা দল ম্যাচ জিতেছে ৪৫.৪৫ শতাংশ। পরে ব্যাট করা দলের জয়ের হার ৪৫.৪৫ পার্সেন্ট। একটা মাত্র ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

সিডনি ক্রিকেট স্টেডিয়াম অনেক কারণেই বিখ্যাত হয়ে আছে। এর মধ্যে অন্যতম হলো, এই মাঠে ২০০৭ সালে শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা একই টেস্ট ম্যাচে ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানান।

সিডনি গ্রাউন্ড

দেড়শ বছরের পুরোনো এই সিডনি ক্রিকেট গ্রাউন্ড। প্রায় সব বিখ্যাত অস্ট্রেলিয়ান ক্রিকেটার এই ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ডে মাতিয়ে গেছেন। দেশের স্থাপত্যশিল্পে এই গ্রাউন্ড আছে সামনের সারিতে।

সিডনির পূর্বের দিকে সাংস্কৃতিক প্রাণকেন্দ্রে অবস্থিত এসসিজি। ভিক্টোরিয়া ব্যারাক, প্যাডিংটনের পেছনে পূর্বের ১৮৫২ গ্যারিসন গ্রাউন্ডে নির্মিত হয়েছে এসসিজি।

এসসিজি বিশ্বের অন্যতম প্রধান ভেন্যু হিসেবে পরিচিত। নতুন বছরের টেস্ট ছাড়াও আন্তর্জাতিক ওয়ানডে এখানেই অনুষ্ঠিত হয়। 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!