কৌশলগত দুর্বলতার কারণেই বিশ্বকাপ থেকে উইন্ডিজের বিদায়: স্যামি
ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক সফল অধিনায়ক ড্যারেন স্যামির মতে কৌশলগত দুর্বলতার কারণে দুইবারের শিরোপাজয়ী ক্যারিবিয়দের অষ্টম টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে। এমনটাই মনে করেন দেশটির সাবেক সফল অধিনায়ক ড্যারেন স্যামি।
এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচেই ৪২ রানে দুর্বল স্কটল্যান্ডের কাছে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের। নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরে ওয়েস্ট ইন্ডিজ।
সুপার টুয়েলভে খেলতে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দরকার ছিলো ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু আইরিশদের কাছে ৯ উইকেটে হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয় টি-২০ বিশ্বকাপে রেকর্ড দুই বার শিরোপা জয় করা ওয়েস্ট ইন্ডিজকে।
.png)
২০১২ ও ২০১৬ সালে দু’বার টি-২০ বিশ্বকাপ জয় করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। দু’বারই ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছিলেন স্যামি। এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায়ে হতাশ তিনি।
কৌশলগতভাবে দুর্বল থাকার কারণেই বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায় নিতে হয়েছে উল্লেখ করে স্যামি বলেন, আমি মনে করি দল হিসেবে কৌশলগতভাবে বেশ দুর্বল ছিলাম আমরা। খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে কোন সন্দেহ নেই। এই দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। সাম্প্রতিক সময়ে সামর্থ্য অনুযায়ী ক্রিকেট খেলতে পারছি না আমরা। দলে অনুপ্রেরণার অভাব আছে এবং কৌশলগতভাবে আমরা ভালো অবস্থানে নেই’।
তিনি আরো বলেন, ড্রেসিংরুমে দলের অনুপ্রেরণা দরকার। কিন্তু আমরা বলছি আছে। আপনি জেসন হোল্ডার, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, শাই হোপের দিকে তাকান, তাদের প্রতিভার অভাব নেই। এই পরিস্থিতিতে সঠিক মানুষকে বাছাই এবং সঠিক পরিকল্পনা ও খেলার বিভিন্ন সময়ে সঠিক খেলোয়াড় প্রয়োজন’।
দলের কৌশলে কিছু সমস্যা তুলে ধরেছেন স্যামি, ‘আপনার যখন উইকেট লাগবে তখন জেসন হোল্ডারকে বোলিংয়ে আনতে পারেন। যার উচ্চতা ছয় ফুট আট ইঞ্চি এবং আলজারি জোসেফকে বোলিং করাতে পারেন। যে ভালো বোলিং করছে। কিন্তু কাইল মায়ার্সকে দিয়ে বোলিং ওপেন করা হচ্ছে। মায়ার্সকে অসম্মান করছি না। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অস্ট্রেলিয়ার কন্ডিশন ভিন্ন’।
পাওয়ার-প্লেতেও ওয়েস্ট ইন্ডিজ ব্যর্থ হয়েছে বলে মনে করেন স্যামি। তিনি বলেন, ব্যাট এবং বোলিং উভয় ক্ষেত্রেই পাওয়ার-প্লেতে জিততে হবে। আমরা পাওয়ার-প্লেতে নিজেদেরকে হারিয়েছি। নিজেদের খেলায় রাখতে হলে বোলার ও ব্যাটারদের ভালো করতে হবে’।