ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

ইংলিশদের জোড়া গোলে বিপর্যস্ত সেনেগাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০১, ৫ ডিসেম্বর ২০২২
ইংলিশদের জোড়া গোলে বিপর্যস্ত সেনেগাল
ছবি: সংগৃহীত

ইংলিশদের জোড়া গোলে বিপর্যস্ত হয়ে পড়েছে সেনেগাল শিবির। ম্যাচের ৩৮ মিনিটের প্রথম গোলে কেঁপে উঠে সাদিওয়ের দল। আর হাফ টাইমের অতিরিক্ত সময়ে আরেকটি গোল দলটিকে চরম বিপর্যয়ের মুখে ফেলে দেয় ইংলিশরা।

ম্যাচ শুরুর আগে ইংল্যান্ডের জালে বল জড়াতে তীব্র লড়াই করতে শুরু করে সেনেগাল। তবে ইংল্যান্ডের রক্ষণভাগ ভেঙে তেমন সফল হতে পারেনি আফ্রিকার এ দল। একইসঙ্গে সেনেগালের জালে বল জড়ানোর চেষ্টায় ছিল ইংল্যান্ড। বেশ কয়েকবার চেষ্টার পর ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় ইংল্যান্ড। জর্ডান হেন্ডারসনের পা থেকে গোলটি আসে। 

পরে হ্যারি কেনি হাফ টাইমের সময় অতিরিক্ত তিন মিনিটে সেনেগালের জালে বল জড়িয়ে ইংল্যান্ডকে এগিয়ে নেন।

এর আগে, কাতার ফিফা ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে যেতে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের আল বায়েত স্টেডিয়ামে সেনেগাল বনাম ইংল্যান্ডের লড়াই শুরু হয়। শেষ ষোলোর যুদ্ধে যেতে লড়াই করছে ইংল্যান্ড ও আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল।

সাদিও মানের দেশটি সম্প্রতি আফ্রিকান নেশনস লিগের শিরোপা জিতেছে। এছাড়া বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দারুণভাবে ইকুয়েডরকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় হয়ে নকআউট রাউন্ডে জায়গা করে নেয় সেনেগাল। ফলে আজ দুই দলের মধ্যে একটি হাইভোল্টেজ ম্যাচ দেখছেন ফুটবলপ্রেমীরা।

ইংল্যান্ডের শুরুর একাদশ: জর্ডান পিকফোর্ড, হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, লুক শ, কাইল ওয়াকার, হেন্ডারসন, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, ফিল ফোডেন ও বুকায়ো শাকা।

ফরমেশন: ৪-২-৩-১

সেনেগালের শুরুর একাদশ: এডুয়ার্ডো মেন্ডি, আবদু দিয়ালো, কালিদু কৌলিবালি, ইসমাইল জ্যাকবস, ইউসুফ সাবালি, মেন্ডি, দিয়াত্তা, পাথে সিস, বৌলায়ে দিয়া, ইসমাইল সার ও ইলিমান এনদিয়ায়ে।

ফরমেশন: ৪-২-৩-১

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!