ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া
কাতার বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলে পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
৩২ বছরের বিশ্বকাপ খরা ঘোচাতে আগের ম্যাচের ৩-৫-২ ফরমেশন থেকে সরে এসে ৪-৪-২ ফরমেশন বেছে নিয়েছেন স্কালোনি। যেখানে আগের ম্যাচে হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় থাকা আকুনার পরিবর্তে দলে আরেকজন অতিরিক্ত মিডফিল্ডার পারেদেসকে দলে নিয়েছেন তিনি।
.png)
এছাড়াও ফরমেশনের কারণে লিসান্দ্রো মার্টিনেজের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তাগলিয়াফিকো।
অন্যদিকে ক্রোয়েশিয়া টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে ওঠার মিশনে ব্রাজিলকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই সেমিফাইনালে আসে তারা। এই ম্যাচেও তাই আগের একাদশই রাখছেন কোচ দালিচ।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, তাগলিয়াফিকো, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, পারেদেস, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
কোচ: লিওনেল স্কালোনি
ফরমেশন: (৪-৪-২):
ক্রোয়েশিয়া একাদশ: ডোমিনিক লিভাকোভিচ, জসকো জিভার্ডিওল, ডেজান লোভরেন, সোসা, জোসিপ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, লুকা মদরিচ, পাসালিচ, ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিক।
কোচ: জাল্টকো দালিচ
ফরমেশন: (৪-৩-৩):