ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আউট হয়ে ক্ষুব্ধ কোহলি, হারালেন মেজাজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১২, ২৫ ডিসেম্বর ২০২২
আউট হয়ে ক্ষুব্ধ কোহলি, হারালেন মেজাজ
ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে তাসকিন আহমেদের শিকারে পরিণত হওয়ার আগে মাত্র ২৪ রান করার সুযোগ পান বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন ভারতীয় সাবেক এই অধিনায়ক। শনিবার দিনের একিবারে শেষ বিকেলে মেহেদি হাসান মিরাজের স্পিনে বিভ্রান্ত হন কোহলি। আউট হয়ে ফেরার সময় ক্ষিপ্ত হন ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট।

মিরপুর টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলে রান তাড়ায় ২০তম ওভারে মেহেদি হাসান মিরাজের বলে শর্ট লেগে মুমিনুল হক সৌরভের দারুণ ক্যাচে পরিণত হন কোহলি। ২২ বলে ১ রান করে আউট হওয়ার সময় মেজাজ হারান কোহলি।

ভারতীয় তারকাকে আউট করে উচ্ছ্বাস প্রকাশ করেন মিরাজ, তার দিকে ছুটে যান লিটন কুমার দাস, নুরুল হাসান সোহানসহ দলের অন্যরা। কোহলি ড্রেসিং রুমে ফেরার পথে হঠাৎ দাঁড়িয়ে যান। কোহলিকে দেখা যায় ক্ষুব্ধ হয়ে কিছু বলতে। হাত ইশারায় কাউকে কাছে ডাকেন তিনি। দ্রুত সেখানে ছুটে যান আম্পায়াররা।

Advertisement

বাংলাদেশের ক্রিকেটাররা খেয়াল করার পর অধিনায়ক সাকিব আল হাসান এগিয়ে যান কোহলির দিকে। ভারতীয় ব্যাটসম্যানকে তখনও বেশ ক্ষিপ্ত দেখা যায়। বাংলাদেশের ক্রিকেটারদের দিকে হাত উঁচিয়ে কিছু একটা দেখিয়ে দিচ্ছিলেন তিনি। একটু পর অবশ্য তিনি হাঁটা দেন ড্রেসিং রুমের দিকে। তবে তখনও তার শরীরী ভাষায় দেখা যায় আগুন। ক্রুদ্ধ হয়ে কিছু একটা বলছিলেন তিনি, খুব ভালো কিছু তা হওয়ার কথা নয়!

খেলা শেষে সংবাদ সম্মেলনে লিটন কুমার দাস বলেন, ‘আমি তাক্ষণিক জানি না কী হয়েছে।’

ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সিরাজ বলেন, ‘সত্যি বলতে, আমি জানি না ওই সময় কী হয়েছিল।’

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!