ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রথম দিনের অনুশীলনে নেই সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫২, ২ জানুয়ারি ২০২৩
প্রথম দিনের অনুশীলনে নেই সাকিব
সাকিব আল হাসান

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। তার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো। আজ (সোমবার) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফরচুন বরিশালের দলীয় অনুশীলন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে সকাল থেকে অনুশীলন করে বরিশাল। তবে এই অনুশীলনে দেখা যায়নি দলটির সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে। তিনি আজ বিশ্রামে ছিলেন বলে জানা গেছে।

তবে দলের বাকিরা সবাই অনুশীলন করেছেন। প্র্যাকটিসে ছিলেন সাবেক টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। জানা গেছে, ছুটি কাটিয়ে সাকিব অনুশীলনে ফিরবেন ৫ জানুয়ারি। ৭ জানুয়ারি বরিশালের প্রথম ম্যাচ সিলেটের বিপক্ষে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!