ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএলের মাঝে হঠাৎ ওমরা করতে গেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৭, ৪ ফেব্রুয়ারি ২০২৩
বিপিএলের মাঝে হঠাৎ ওমরা করতে গেলেন সাকিব
ফাইল ফটো

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শেষ চারে উঠে যাওয়া চার দলের মধ্যে রয়েছে অধিনায়ক সাকিব আল হাসানের ফরচুন বরিশালও। পয়েন্ট টেবিলে এখন তাদের অবস্থান দুই নম্বর স্থানে। সামনে রয়েছে দলটির গুরুত্বপূর্ণ খেলা।

তবে দলের এমন অবস্থার মধ্যেই হঠাৎ করেই ওমরাহ করতে সৌদি আরব চলে গেলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব। দেশ এবং বিদেশের ক্রিকেটারদের আসা-যাওয়ার সময় লজিস্টিক সাপোর্ট দেয়া ওয়াসিম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শেষে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন সাকিব। ফরচুন বরিশালের মিডিয়াম ম্যানেজার সিকান্দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

ফরচুন বরিশালের মিডিয়াম ম্যানেজার সিকান্দার আলী জানান, ৭ তারিখের আগে যেহেতু খেলা নেই, সে কারণে ফাঁকা সময়টাতে ওমরা করার জন্য সৌদি গেলেন সাকিব। ৬ তারিখ রাতেই তার দেশে ফিরে আসার কথা, যথারীতি ৭ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিনি মাঠে নামবেন।

ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন সাকিব। এখনও পর্যন্ত ৩৪৭ রান করেছেন তিনি। বল হাতে উইকেট নিয়েছেন ৬টি।

ফরচুন অব বরিশালের ১০ ম্যাচে পয়েন্ট ১৪। পরবর্তী দুই মাচ ৭ ও ১০ ফেব্রুয়ারি- যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের বিপক্ষে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!