আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। লিগ ওয়ানে লিঁলের বিপক্ষে জয়ের নায়কও তিনি। ম্যাচের শেষ মুহূর্তে মেসির গোলে জয় পায় পিএসজি। নাটকীয় জয়ের পর দুইদিনের ছুটি পেয়েছেন ক্লাবটির ফুটবলাররা। ছুটি পেয়েই এই তারকা ফুটবলার পরিবারসহ সোজা চলে এলেন বার্সেলোনায়।
পরিবারসহ নিজের দ্বিতীয় বাড়ি বার্সেলোনায় পা রাখেন মেসি। কাতার বিশ্বকাপ জয়ের পর এই প্রথমবারের মতো সেখানে যান তিনি।
.png)
পিএসজির সঙ্গে চুক্তি ঝুলে থাকা এবং বার্সেলোনায় ফেরা নিয়ে যখন গুঞ্জন চলছে, ঠিক তখনই মেসির বার্সেলোনায় গমণ অনেক প্রশ্ন জাগালেও আপাতত তেমন কোনো কিছুরই ইঙ্গিত নেই। শুধু ছুটি কাটাতেই সেখানে গেছেন মেসি।
পিএসজির পরের ম্যাচ আগামী ২৬ ফেব্রুয়ারি, মার্শেইর বিপক্ষে। গত বছরের অক্টোবরে ঘরের মাঠে মার্শেইকে ১-০ গোলে হারিয়েছিল পিএসজি।
💥 Informa @victor_nahe
— El Partidazo de COPE (@partidazocope) February 19, 2023
🇦🇷 Leo Messi está en Barcelona
🔙 Primera vez que regresa desde que ganó el Mundial
📻 #PartidazoCOPE pic.twitter.com/SWVbOxEY5y