ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশের যুবারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ১৮ মার্চ ২০২৩
আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশের যুবারা
আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশের যুবারা। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে আফগানিস্তান। বয়সভিত্তিক তিন জাতির এ আসরে ভালো করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শনিবার (১৮মার্চ) অনূর্ধ্ব-১৯ ওয়ানডে প্রতিযোগিতায় স্বাগতিক আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে লাল-সবুজরে প্রতিনিধিরা।  

টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ১৭ রান আসে একস্ট্রা থেকে। দলের পক্ষে ব্যাট হাতে ১৬ রান করে বাংলাদেশের সেরা পারফর্মার আশিকুর রহমান শিবলি। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন ওয়াসি সিদ্দিক। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

ষষ্ঠ ওভারে শিবলি ফেরার পর থেকে ধস শুরু। বশির আহমেদ আফগান ভাঙেন ২৫ রানের জুটি। এই বোলার তার পরের ওভারে নেন তিন উইকেট! আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশ প্রথম পাঁচ উইকেট হারায় ৩০ রানে। 

ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ ২৮ রানের জুটি হয়। এরপর ১৭ রানের মধ্যে শেষ পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। বশির সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি পান কাহলিল আহমেদ।

ছোট্ট লক্ষ্যে নামা আফগানিস্তানকে একটু কাঁপিয়ে দেন রোহানাত বর্ষণ।  প্রথম দুই ওভারে নেন তিন উইকেট। তবে সোহেল খান জুরমাতি (৩৩*) ও মোহাম্মদ হারুন খানের (২১*) অপরাজিত ৫৬ রানের জুটিতে জয়ে পৌছে যায় আফগানিস্তান।

এই সিরিজে প্রতিটি দল একে অন্যের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ দুটি দল ৩০ মার্চ খেলবে ফাইনাল। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!