[ খেলা ]
স্বাধীনতা দিবস রাগবি শুরু কাল
ফাইল ছবি
বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর ব্যবস্থাপনায় আগামীকাল অনুষ্ঠিত হবে মহান স্বাধীনতা দিবস রাগবি (রাগবি সেভেনস-পুরুষ) প্রতিযোগিতা-২০২৩।
সকাল ৯.৩০ মিনিটে পল্টন আউটার স্টেডিয়ামে প্রতিযোগিতা শুরু হয়ে দুপুরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম-সাধারন সম্পাদক সাঈদ আহমেদ ও টুর্নামেন্ট সম্পাদক মো: সারোওয়ার রাকিব।
সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরন করবেন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য তারেক ইকবাল খান মজলিস ।
প্রতিযোগিতায় ৪টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলো হলো: মুন্সিবাড়ী রাগবি ক্লাব, লক্ষীবাজার রাগবি ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও গুলশান নিকেতন ক্লাব।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!