মাঠে খেলা চলাকালীন সময়ে সমর্থকদের বর্ণবাদী আচরণের শাস্তি ভোগ করতে হচ্ছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে। ক্লাবটিকে শাস্তি হিসেবে এক ম্যাচে বন্ধ রাখতে হবে আলিয়াঞ্জ অ্যারেনার নিচের ভাগের স্ট্যান্ডের দক্ষিণের অংশ।
কাপের আয়োজক সংস্থা সিরি আ’ এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘ম্যাচ চলাকালে আলিয়াঞ্জ অ্যারেনার নিচের অংশের দক্ষিণ ভাগের দর্শকদের বড় একটি অংশ ওই বর্ণবাদী আচরণ করেছে। যে কারণে এক ম্যাচের জন্য স্টেডিয়ামের ওই অংশ বন্ধ রাখতে হবে।’
.png)
এদিকে বর্ণবাদী আচরণের প্রতিবাদ হিসেবে গোল করার পর ভক্তদের চুপ থাকতে বলায় দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয় লুকাকুকে। লাল কার্ড দেখার শাস্তি হিসেবে পরের এক ম্যাচে খেলতে পারবেন না তিনি।
খেলা শেষে মাঠ ছাড়ার সময় টানেলে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড পাওয়া ইন্টার মিলানের গোলরক্ষক সামির হান্দানোভিচ ও হুয়ান কুয়াদ্রাদোকেও শাস্তি ভোগ করতে হচ্ছে।
এ ঘটনায় ইতালিয়ান ক্লাবটির তারকা কুয়াদ্রাদোকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ইন্টার মিলানের গোলরক্ষককে হান্দানোভিচকে নিষিদ্ধ করা হয়েছে এক ম্যাচের জন্য।