ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সায় ফেরা প্রসঙ্গে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০৯, ১৮ এপ্রিল ২০২৩
বার্সায় ফেরা প্রসঙ্গে যা বললেন মেসি
লিওলেন মেসি

চলতি মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে লিওনেল মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। তার সম্ভাব্য গন্তব্য হিসেবে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে পুরনো ক্লাব বার্সেলোনার নাম। এবার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে মুখ খুলেছেন মেসি নিজেই।

দিন কয়েক আগে বার্সার ভাইস প্রেসিডেন্ট রাফা ইউস্তের বরাতে জানা গিয়েছিল, আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীকে পুনরায় ন্যু ক্যাম্পে ফেরাতে এরই মধ্যে যোগাযোগ করেছে কাতালান ক্লাবটি। এরপর সম্প্রতি ফরাসি ফ্যাশন হাউজ লুই ভুটোর বিজ্ঞাপনী প্রচারণার এক অনুষ্ঠানে মেসির কাছে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হয়। 

এ সময় মেসি খুব কৌশলী জবাব দেন। তিনি বলেন, জানি না সামনে কী আছে, আমার ভবিষ্যৎ কী। আমি কল্পনা করতে পছন্দ করি। কী হতে পারে, তা নিয়ে ভাবতে পছন্দ করি। কিন্তু আমি সত্যিই জানি না, আমার ভবিষ্যৎ কোথায়। সৃষ্টিকর্তা যা চান, তাই হবে।

Advertisement

২০২১ সালের ১ জুলাই ফ্রি এজেন্টে পরিণত হন মেসি। তবে তার দল ছাড়ার ব্যাপারটি ছিল পুরো অবিশ্বাস্য। পরে ৫ আগস্ট জানা যায়, বার্সায় থাকছেন না মেসি। এর পাঁচ দিন পর তিনি চুক্তি করেন পিএসজির সঙ্গে।

ক্লাবের সঙ্গে নিজের চুক্তি নবায়ন করার কোনো উপায় না থাকায় বাধ্য হয়েই ঘর ছাড়তে হয় মেসিকে। তবে নতুন ঘরে খুব একটা স্বস্তিতে নেই মেসি। পিএসজির হয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন হাতছাড়া হওয়ার পর সমর্থকদেরও কম দুয়োধ্বনি শুনতে হয়নি তাকে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!