ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সন্তানদের বার্সেলোনায় পাঠাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৪, ২০ এপ্রিল ২০২৩
সন্তানদের বার্সেলোনায় পাঠাচ্ছেন মেসি
ছবি- সংগৃহীত

চলতি মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। ফরাসি জায়ান্টদের ডেরা ছেড়ে দেওয়া এখন সময়ের অপেক্ষ কেবল। মেসির নতুন ঠিকানা নিয়ে বেশ কয়েকটি ক্লাবের আগ্রহ থাকলেও বার্সেলোনার নামটিই বেশি উচ্চারিত হচ্ছ। এবার সে হাওয়ায় যেন আরেকধাপ এগিয়ে গেলেন মেসি!

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’ বলছে, মেসিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করে দিয়েছে বার্সা। সম্প্রতি নিজেদের অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ‘মার্কা’, যার শিরোনাম ‘দৃষ্টিসীমায় লেভার: মেসি বার্সার কাছাকাছি’।

বার্সার ক্রীড়া পরিকল্পনা বোর্ড জানিয়েছে, আগামী মৌসুম চলতে ২০ কোটি ইউরো (২ হাজার ৩২৫ কোটি ৭০ লাখ টাকার কিছু বেশি) লাগবে। এই অর্থ বিভিন্ন খাত থেকে আয়ের মাধ্যমে ও ব্যয় কমিয়ে জোগাড় করবে তারা। 

Advertisement

ক্লাবটি তাদের অর্থনৈতিক কার্যকারিতা পরিকল্পনা শিগগিরই লা লিগা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবে। অঙ্গীকারপত্র প্রদান সাপেক্ষে লিগ কমিটি সবুজ সংকেত দিলে দলবদলের বাজারে যোগ দিতে আর কোনো বাধা থাকবে না। চাইলে মেসিকেও ফেরাতে পারবে বার্সা।

পুরোনো ক্লাবে মেসির ফেরার গুঞ্জনকে আরো জোরাল করলো নতুন একটি খবর। বার্সার হাঁড়ির খবর জানিয়ে খ্যাতি পাওয়া সাংবাদিক আদ্রিয়ান সাঞ্চেজ নিজের ইউটিউব চ্যানেল ‘মাস কুউই পেলাতস’-এ দাবি করেছেন, বার্সেলোনায় সন্তানদের পুরনো স্কুলে আবারো তাদেরকে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন মেসির পরিবার। 

প্রায় দুই যুগের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে বার্সেলোনা ছাড়েন লিওনেল মেসি। আর সে সময় স্কুল কিংবা চেনা পরিচিত সহপাঠীদের ছেড়ে আসতে হয় তার সন্তানদেরও। 

তবে সাংবাদিক আদ্রিয়ান সাঞ্চেজের দাবি, নতুন করে আবারো বার্সেলোনার পুরনো স্কুলে বাচ্চাদের ভর্তি করানোর প্রস্তুতি নিচ্ছেন পিএসজি তারকা। 

এ খবর যদি সত্যিই হয়ে থাকে। তবে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার বার্সেলোনায় ফেরা সময়ের অপেক্ষা কেবল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!