[ খেলা ]
লজ্জার রের্কডে নাম লেখালেন শচীনপুত্র!
ছবি: সংগৃহীত
এমন রাত জীবনে কখনো চাইবেন না শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। যে রাতে এক ওভারে দিয়েছেন ৩১ রান!। এতে অনাকাঙ্ক্ষিত তালিকায় উঠে গেছে তিনি। আর চার ওভার মিলে এক উইকেটের বিনিময়ে দিয়েছেন ৪৮ রান।
গতকাল (শনিবার) ওয়াংখেড়েতে মুম্বাইয়ের মুখোমুখি হয় পাঞ্জাব। সেখানে প্রথম দুই ওভারে ১৭ রান দিয়ে এক উইকেট শিকার করেছিলেন অর্জুন। এরপর পাঞ্জাব কিংসের ইনিংসে ১৫তম ওভারটি করতে আসেন এই তরুণ পেসার। এ সময় পাঞ্জাবের স্কোর ছিল ১১৮। অর্জুনের ওই ওভারটিতে ৩১ রান নেন স্যাম কারান ও হারপ্রিত সিং। দুজনে মিলে চারটি চার, দুটি ছক্কা ও একটি সিঙ্গেল আদায় করেন অর্জুনের কাছ। এছাড়া একটি করে ওয়াইড ও নো দেন অর্জুন। এরপর আর বাঁহাতি এই পেসারকে বোলিংয়েই আনেননি মুম্বাই দলপতি রোহিত শর্মা।
আইপিএলে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়া বোলারদের সংক্ষিপ্ত তালিকায় নাম উঠে গেছে অর্জুনের। প্রশান্ত পরমেশ্বরন ও হার্শাল প্যাটেল দুজনের এক ওভারে ৩৭ রান দেওয়ার নজির আছে। পরভিন্দর আওয়ানা ও রবি বোপারা দিয়েছেন ৩৩ রান। এরপরই রাহুল শর্মা, যশ দায়াল ও অর্জুন টেন্ডুলকারের নাম। তিনজনই দিয়েছেন ৩১ রান করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!