গতকালকের ম্যাচটি ছিল ৫ গোলের থ্রিলারের ম্যাচ। শেষ পর্যন্ত এই থ্রিলার জিতলো লিভারপুলই। ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রথমার্ধে গোলের দেখাই পায়নি মোহাম্মদ সালাহ-ফিরমিনোরা। পয়েন্ট তালিকায় শেষের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা নটিংহ্যামকে যতটা সহজ ভেবেছিলো, তারা ততটা সহজ ছিল না।
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের বন্যা বইতে শুরু করে। এই অর্ধেই হয়েছে ম্যাচের ৫ গোলের সবগুলো। ৪৭তম মিনিটে ১-০ করেন দিয়েগো জোটা। ৪ মিনিট পরই সমতায় ফেরে নটিংহ্যাম। ৫১ মিনিটে ১-১ করেন নিকো উইলিয়ামস। ৫৫ মিনিটে আবারও গোল করেন দিয়েগো জোটা। ২-১ গোলে এগিয়ে যায় লিভারপুল।
.png)
ম্যাচের ৬৭তম মিনিটে ব্যবধান ২-২ করেন গিবস হোয়াইট। তবে লিভারপুলের জন্য জয়সূচক গোলটি করেন মোহাম্মদ সালাহ। ৭০ মিনিটে ৩-২ করেন তিনি।
অবনমন অঞ্চলে থাকা নটিংহ্যাম ফরেস্টকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে সাত নম্বরে উঠে এলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। রীতিমতো কষ্ট করে জিততে হল লিভারপুলকে। এই জয়ে ৩১ ম্যাচে ৫০ পয়েন্ট হল অল রেডদের। ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনকে পেছনে ফেলে সপ্তম স্থানে উঠে এলো তারা।