ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘তুমি আমাকে শ্বশুর ডাকবে না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৮, ২৫ এপ্রিল ২০২৩
‘তুমি আমাকে শ্বশুর ডাকবে না’
ছবি- সংগৃহীত

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ২০১৫ সালে ক্রিকেটের পাঠ চুকিয়ে আপাতত বাইশ গজের বাইরে মনোযোগ দিয়েছেন তিনি।

ক্রিকেটের পাশাপাশি সংসার জীবনেও সফল শহীদ আফ্রিদি। নাদিয়া-আফ্রিদি দম্পতির ঘরে পাঁচ কন্যা সন্তান রয়েছেন। এদের মধ্যে তার বড় মেয়ে আনশাকে বিয়ে করেছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। চলতি বছরের ৩ ফেব্রুয়ারিতে পারিবারিক আয়োজনে বিয়ে করেন তারা।

সম্প্রতি পাকিস্তানি একটি টেলিভিশন টক শোতে অতিথি হয়ে এসেছিলেন আফ্রিদি ও তার জামাতা শাহিন। সেখানে আফ্রিদি জামাতাকে শ্বশুর ডাকতে বারণ করেন। যদিও আফ্রিদি মজা করে এ কথা বলেন। তার এ কথায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়।

Advertisement

তবে কি কারণে আফ্রিদি জামাতাকে এ কথা বলেছেন তারও ব্যাখ্যা পাওয়া গেছে। সম্প্রতি আফ্রিদি লিজেন্ড লিগ ক্রিকেট ট্রফি খেলেছেন। 

সেই স্মৃতি সামনে এনে আফ্রিদি শাহিনকে বলেন, ‘তুমি আমাকে শ্বশুর ডাকবে না। তোমার মুখ থেকে আমি এ ডাক শুনতে চাই না। তুমি যদি পিএসএল ট্রফি জিততে আমিও কাতারে লিজেন্ড লিগ ক্রিকেট জিততাম।’

প্রসঙ্গত, পিএসএল ফাইনালে শাহিনের দল লাহোর কালান্দার্স শেষ বলে মুলতান সুলতানসের সঙ্গে হেরে যায়। সেটি নিয়ে মজা করেই আফ্রিদি এ কথা বলেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!