ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘দেশ যা করেনি, কলকাতা সেটি করেছে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৮, ৩০ এপ্রিল ২০২৩
‘দেশ যা করেনি, কলকাতা সেটি করেছে’
আন্দ্রে রাসেল। ছবি- সংগৃহীত

টি-২০ সংস্করণে মারকুটে ক্রিকেটের জন্য সেরাদের সেরা উইন্ডিজ। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ক্যারিবীয়দের জার্সিতে প্রতিটি খেলোয়াড়ই বিধ্বংসী রূপ নিতে পারে। এজন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে ক্যারিবীয়রা বিশ্ব ক্রিকেটকে শাসন করে বেড়াচ্ছেন।

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্যারিবীয়দের হুলস্থুল কারবার। বিশ্বের প্রতিটি টুর্নামেন্টেই উইন্ডিজ ক্রিকেটারদের আনাগোনা চোখে পড়ার মতো। তবে এ তালিকায় সাফল্য পাওয়া ক্রিকেটারদের মধ্যে শীর্ষে থাকবেন আন্দ্রে রাসেল। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের হয়ে বেশ কয়েকবছর ধরে খেলছেন রাসেল। এজন্য অন্য ফ্র্যাঞ্চাইজির থেকে নাইটদের গুরুত্ব তার কাছে খানিকটা বেশিই। এমনকি নিজের দেশের থেকেও!

Advertisement

ক্যারিবীয় এই অলরাউন্ডারের ভাষ্য, এটা আমার কাছে খুব স্পেশাল। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি বা আমার নিজের দেশও করেনি আমার জন্য।

এদিকে আইপিএলের চলতি আসরে ধারাবাহিক নন রাসেল। এবারের আসরে ৯ ম্যাচে ব্যাট হাতে করেছেন ১৪২ রান। আর বল হাতে তার শিকার ৬ উইকেট। এমন পারফরম্যান্সের পরও দলটির অটো-চয়েজ এই অলরাউন্ডার।

রাসেলের দাবি, ‘কয়েক বছর আগে আমি যে জায়গায় ছিলাম, খেলতে পারব কি না, সেটা নিয়েই সন্দেহ ছিল। কেকেআর আমার পাশে ছিল। আমার চিকিৎসার সব ব্যবস্থা করেছিল তারা (কেকেআর)। এটা আমার কাছে খুব স্পেশাল। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি বা আমার নিজের দেশও এই কাজ করেনি আমার জন্য।’

এমনকি আইপিএলে অন্য কোনো দলের হয়েও খেলতে রাজি নন এই ক্যারিবীয় অলরাউন্ডার। এই ব্যাটিং দানবের মন্তব্য, এই দলে আমি খুব খুশি। আইপিএলে আর অন্য কোনো দলের হয়ে খেলার ইচ্ছা নেই আমার। এই দলে ৯ বছর ধরে খেলছি।

তিনি আরো যোগ করেন, প্রতি বছর এই দলের সঙ্গে আমার সম্পর্ক আরো গভীর হয়। খেলা না থাকলেও আমার সঙ্গে যোগাযোগ রাখা হয়। বেঙ্কি মাইসোরের (কেকেআরের সিইও) সঙ্গে যোগাযোগ থাকে আমার। উনি খুব ভাল মানুষ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!