ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লিটনের বদলি হিসেবে যাকে নিচ্ছে কলকাতা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৩, ৪ মে ২০২৩
লিটনের বদলি হিসেবে যাকে নিচ্ছে কলকাতা
লিটন দাস

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে চলমান আইপিএলে লিটন দাসের যাত্রাটা সুখকর হয়নি। মাত্র এক ম্যাচে সুযোগ পান, সেটাতেও খারাপ করায় একাদশ থেকে ছিটকে যান তিনি। এদিকে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে পুরো আইপিএলেও তার অংশগ্রহণ ছিল অসম্ভব।

সবমিলিয়ে নির্ধারিত সময়ের আগেই কেকেআর শিবির ছেড়ে দেশে ফিরে আসেন লিটন দাস। বাংলাদেশি এই ব্যাটারের বদলি হিসেবে কেকেআর নতুন কোনো ক্রিকেটারকে দলে ভেড়াবে কিনা তা নিয়ে ছিল সংশয়।

তবে শেষ পর্যন্ত লিটনের বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে কলকাতা। লিটনের মতো ৫০ লাখ ভারতীয় রুপিতেই চার্লসকে দলে নিয়েছে দলটি।

Advertisement

প্রথমবারের মতো আইপিএলে অংশ নিতে যাওয়া চার্লস এর আগে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা এবং আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে।

জাতীয় দলের জার্সিতে দুইটি টি-২০ বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে এই ওপেনারের। ২০১২ এবং ২০১৬ সালে ক্যারিবিয়ানদের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
ট্যাগ: লিটন দাস
লিংক সফলভাবে কপি হয়েছে!