এদিকে দুই বহরে বাংলাদেশ দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা আগেই পৌঁছেছেন ইংল্যান্ডে। প্রথম বহর সোমবার রাতে পৌঁছানোর পর মঙ্গলবার দ্বিতীয় বহরের ক্রিকেটাররাও লন্ডনে পৌঁছেছেন। বাংলাদেশ সময় দুপুর ১২.৩০ মিনিটে লন্ডনে পা রাখেন দ্বিতীয় বহরের ক্রিকেটাররা।
রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান লিটন। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ছবি শেয়ার করে ক্যাপশনে লিটন লিখেছেন, ইংল্যান্ডে যাচ্ছি, আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।
.png)
আয়ারল্যান্ডের বিপক্ষে মূল সিরিজে মাঠে নামার আগে চেমসফোর্ডে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে তামিম ইকবালের দল।