কিন্তু রান তাড়ায় সূর্যকুমার যাদব আর ঈশান কিষাণ যেভাবে ব্যাট চালিয়ে গেলেন, লক্ষ্যটা আরো বড় হলেও মুম্বাইয়ের সমস্যা হতো না। দুজনের ব্যাটে ভর করে ৬ উইকেট আর ৭ বল হাতে রেখেই আসরের পঞ্চম জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
দুইশর বেশি রান তাড়ায় শূন্য রানেই অধিনায়ক রোহিতকে হারায় মুম্বাই। ক্যামেরন গ্রিনকে নিয়ে কিষাণের পরের জুটিতে ওঠে ৫৪ রান। তৃতীয় উইকেটেই মুম্বাইকে জয়ের কাছাকাছি নিয়ে যান কিষাণ ও সূর্যকুমার। ৯.১ ওভার স্থায়ী জুটিতে দুজনে তুলে নেন ১১৬ রান।
.png)
স্যাম কুরানকে টানা চার বলে ২ ছয় ২ চার মেরে ২২ বলে ফিফটি তুলে নেন সূর্যকুমার। কিষাণ ৫০ পূর্ণ করেন ২৯ বলে। দুজনের শতরানের জুটি ভাঙে নাথান এলিসের বলে সূর্যকুমার আর্শদীপের ক্যাচ হলে। ৩১ বলে ৬৬ রান করেন সূর্যকুমার।
পরের ওভারে আর্শদীপের শিকার হন ৪১ বলে ৭৫ রান করা কিষাণ। ৬ বলের মধ্যে দুই থিতু ব্যাটসম্যান আউট হলেও মুম্বাইয়ের জিততে সমস্যা হয়নি। তিলক ভার্মা আর টিম ডেভিড মিলে ১৬ বলে ৩৮ রান তুলে জয় নিশ্চিত করে ফেলেন। আর্শদীপ ৩.৫ ওভার বল করে দেন ৬৬ রান।
এর আগে পাঞ্জাবকে বড় সংগ্রহ এনে দেন লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মারা। প্রথম দশ ওভারে ৭৮ রান তোলা পাঞ্জাব শেষ ১০ ওভারে তোলে ১৩৬ রান। লিভিংস্টোন ৪২ বলে ৮২ আর জিতেশ ২৭ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন।
এ জয়ে পয়েন্ট তালিকার ছয়ে উঠে এসেছে রোহিত শর্মার দল। পাঞ্জাব আছে সাতে। দুই দলেরই পয়েন্ট ১০ করে।