ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টানা হার হজমে বিরিয়ানিতে মজলেন কলকাতার ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৩, ৪ মে ২০২৩
টানা হার হজমে বিরিয়ানিতে মজলেন কলকাতার ক্রিকেটাররা
ফাইল ছবি

শেষ ৬ ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকায় আট নম্বরে রয়েছে তারা। বৃহস্পতিবার হায়দরাবাদের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে কলকাতাকে।

মাঠের লড়াইয়ে নামার আগে হায়দরাবাদের বিরিয়ানিতে মজতে দেখা গেল নিতিশ রানাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছে কেকেআর। সেখানে দেখা যাচ্ছে, বিরিয়ানি খাচ্ছেন দলের ক্রিকেটাররা।

বিশেষ করে বিদেশি ক্রিকেটাররা হায়দরাবাদের বিরিয়ানি খেয়ে কী বলছেন সেটা দেখানো হয়েছে ভিডিওতে। ডেভিড উইজে, জেসন রয়দের এই বিরিয়ানি খুব ভাল লেগেছে। কেকেআরের আরেক বিদেশি আন্দ্রে রাসেলের নাকি আবার সব খাবারই ভাল লাগে। এমনটাই বলেছেন তার পাশে বসে থাকা সুনীল নারাইন।

Advertisement

কিন্তু রহমানউল্লাহ গুরবাজ কোথায়? পরে বোঝা যায় তিনি দলের সঙ্গে সেখানে যেতে পারেননি। হোটেলের ঘরেই ছিলেন। তাই তার জন্য পার্সেল করে বিরিয়ানি নিয়ে যাওয়া হয়। বিরিয়ানির গন্ধ শুঁকেই হেসে ওঠেন গুরবাজ। জানান, তাকে যেন এবার বিরিয়ানির সঙ্গে একলা ছেড়ে দেওয়া হয়।

হায়দরাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগেই অবশ্য শক্তি বেড়েছে কেকেআরের। দলে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লস। বাংলাদেশের ব্যাটার লিটন দাসের পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে তাকে।

তবে কবে চার্লস দলের সঙ্গে যোগ দেবেন তা এখনও জানায়নি কেকেআর। ৮ মে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগেই তার যোগ দেওয়ার কথা।

 

 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!