ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

যে কারণে আইপিএল ছাড়লেন জশ লিটল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৭, ৭ মে ২০২৩
যে কারণে আইপিএল ছাড়লেন জশ লিটল
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ড ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেয়েছিল জশ লিটল। গুজরাট টাইটান্সের হয়ে আসরটি খেলেত ছিলেন না সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজেও। তবে চলতি মাসে ইংল্যান্ডে হতে যাওয়া ওয়ানডে সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে আয়ারল্যান্ডের হয়ে মাঠ থাকছেন তিনি। 

শুক্রবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামে গুজরাট। এই ম্যাচের পরই আইপিএল ছেড়েছেন লিটল। আয়ারল্যান্ডের হয়ে ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজে খেলবেন তিনি। আর সেই কারণেই আইপিএল চলাকালীন গুজরাটকে ছেড়ে ইংল্যান্ডে গেছেন লিটল। সিরিজ শেষ করে ফের আইপিএলে ফেরার কথা রয়েছে তার। গুজরাটের হয়ে ওই সময়ে তিনটি ম্যাচে পাওয়া যাবে না তাকে।

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ হবে আগামী ৯ মে। দ্বিতীয় ম্যাচটি হবে আগামী ১২ মে ও তৃতীয় ম্যাচটি হবে আগামী ১৪ মে। আইরিশদের কাছে এই সিরিজ ‘ডু অর ডাই’। এই সিরিজে ৩-০ ব্যবধানে জিততেই হবে আয়ারল্যান্ডকে। তা না হলে অক্টোবরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে না তারা। 

আয়ারল্যান্ড এই সিরিজ ৩-০ ব্যবধানে জিতে গেলে দক্ষিণ আফ্রিকাকে কোয়ালিফায়ার খেলে আসতে হবে মূলপর্বে। না হলে বাছাই পর্ব খেলতে হবে আইরিশদের। এ কারণে সিরিজটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ আয়ারল্যান্ড দলের জন্য। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!