মূলত বৃষ্টিস্নাত ইংল্যান্ডে টিম হোটেলেই দিনের অধিকাংশ সময় কাটাতে হচ্ছে বাংলাদেশকে। তবে টিম হোটেলে বন্দি না থেকে নিজেদের সময়কে আনন্দঘন করে তুলতে ইংলিশদের প্রকৃতির সঙ্গে দারুণ মূহুর্ত কাটাচ্ছেন লিটন-রনিরা।
.png)
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেইজে একটি ভিডিও শেয়ার করেছেন রনি তালুকদার।
ভিডিওতে দেখা যায়, ‘বাংলাদেশের টিম হোটেল ‘ডাউনহল হোটেল এন্ড স্পার’ সামনে দাবা খেলছেন লিটন দাস ও রনি। এক পর্যায়ে পা দিয়ে ঠেলে ঘোড়ার আড়াই চাল দিয়েছেন লিটন। এরপর হাতিকে কোনাকুনি সরিয়ে লিটনের ঘোড়ার পাশে এনে রেখেছেন রনি।’
সাম্প্রতিক সময়ে জাতীয় দলের জার্সিতে লিটন-রনির ওপেনিং জুটি বেশ জমে উঠেছে। দাবার গুটিতে যেমন ‘বুদ্ধির খেলায়’ প্রতিপক্ষকে হারাতে হয়, আয়ারল্যান্ডের রণপরিকল্পনা ভেস্তে দিতেই কি না দাবা খেলছেন এই দুই ক্রিকেটার। সুযোগ পেলে আইরিশ বোলিং আক্রমণ নিশ্চিতভাবেই এলোমেলো করে দিতে চাইবেন তাঁরা।