তবে বাংলাদেশে না আসলেও জুন মাসে মেসিরা আসছেন এশিয়া সফরে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এশিয়া সফরে আর্জেন্টিনার একটি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত হলেও অন্যটি এখনো হয়নি। আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে আর্জেন্টিনা। তবে এর চার দিন আগে ১৫ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দেশ, সেটিই নিশ্চিত হয়নি।
Argentina’s men’s national football team, the champion of the 2022 FIFA World Cup, has confirmed to visit China in June and will play two warm-up matches in Beijing and Shenzhen, south China’s Guangdong Province, respectively. @FIFAWorldCup #Argentina #football pic.twitter.com/ttjaYFTexZ
— Sports China (@PDChinaSports) May 4, 2023
.png)
ফুটবল সাংবাদিক গাস্তন এদুলের বরাতে টিওয়াইসি জানিয়েছে, ১৫ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও হতে পারে, চীনও হতে পারে। চীনের হওয়ারই বেশি সম্ভাবনা; চীনা ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা সফল না হলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। দুটি ম্যাচই হচ্ছে ফিফা উইন্ডোতে।