ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

স্যাম বিলিংস ক্যান্সারে আক্রান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫, ১১ মে ২০২৩
স্যাম বিলিংস ক্যান্সারে আক্রান্ত
ছবি- সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ও ব্যাটার স্যাম বিলিংস। লম্বা সময় ধরেই ত্বকের ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ৩১ বছর বয়সী এ ক্রিকেটার।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন স্যাম বিলিংস নিজেই। 

স্যাম বিলিংস বলেন, ‘আমার মেলানোমা ছিল ০.৬ মিলিমিটার গভীর। ০.৭ মিলিমিটার গভীর হলেই সেটি অনেক বেশি বিপদের কারণ হয়ে দাঁড়াতো। আমি যদি সেদিনের মিটিংয়ের যাবার কারণে স্ক্রিনিং টেস্ট না করতাম এবং আগামী ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো আমাকে। তখন এটি আরো বেশি ভয়াবহ হতো। মার্জিনগুলো খুব ছোট কিন্তু এগুলো ভয়ানক হয়ে উঠতে পারে।’

Advertisement

ভয়ানক এই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিপিএলে খেলার অভিজ্ঞতা থাকা স্যাম  বিলিংস। 

তিনি বলেন, ‘এই ঘটনা অনেক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে আমাকে। বহু বছর ধরে এমনটাই করার চেষ্টা করেছি। অনেক সময় মাঠে পানি নিয়ে যেতে হতো আমাকে। আপনি বুঝতে পারেন ক্রিকেটই সবকিছু নয়। এটা সঠিক সময়ে বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাকে আরো বেশি সহানুভূতিশীল করে তুলেছে।’

তাপমাত্রা কম হলেও সূর্যের রশ্মি যে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সেটি মনে করিয়ে দেন বিলিংস। ইংলিশ এই ক্রিকেটার বলেন, ‘আমি শুধুমাত্র পেশাদার ম্যাচের কথা বলছি না। ক্লাব ক্রিকেটার এবং খেলা দেখতে আসা ভক্তদেরও বলছি। সম্প্রতি আমি লর্ডসে খেলেছি যেখানে ২৫ ডিগ্রি না হবার পরও সূর্যের তাপ ছিলো। ১৮ ডিগ্রিতেও সূর্যের রশ্মিতে ক্ষতিগ্রস্থ হতে পারেন। আমি ক্রিকেটে সবাইকে নিয়ে একত্রে কাজ করতে দেখতে চাই।’

প্রসঙ্গত, স্যাম বিলিংসের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১৫ সালে। এরপর দেশের হয়ে ৩ টেস্ট, ২৮ ওয়ানডে ও ৩৭টি টি-২০ ম্যাচ খেলেছেন। যেখানে যথাক্রমে ৬৬, ৭০২ ও ৪৭৮ রান করেছেন তিনি। ডানহাতি এই ব্যাটারের ১ সেঞ্চুরির সঙ্গে ৭ টি ফিফটিও রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!