সম্প্রতি এক সাক্ষাতকারে রোনাল্ড কোম্যান বলেছেন, ‘বার্সেলোনায় মেসির ফেরার সম্ভাবনা কম দেখছি। ইতোমধ্যে মেসির ঘনিষ্ঠ কয়েকজন ক্লাবটি ছেড়ে গেছে। এ মুহূর্তে সেখানে ফিরছেন না বলেই আমার ধারণা। আমি মনে করি, মেসি সৌদি আরবেই যাবে। কারণ সেখান থেকে মেসি যথেষ্ট সম্মান পাচ্ছে।’
কিছুদিন আগে ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় মেসির ওপরে নিষেধাজ্ঞা দেয় পিএসজি। পরে বিষয়টি নিয়ে ক্ষমা চান মেসি। তাতে নিষেধাজ্ঞা মওকুফ করে মাঠে নামের সুযোগ দেয়া হয়। হঠাৎ করে ফ্রান্স থেকে সৌদি যাওয়ায় অনেকে ধারণা করেছিলেন, মেসি সম্ভবত আল-হিলালের সঙ্গে চুক্তি করতে গিয়েছেন।
.png)