তবে বিশ্বকাপের আগে ক্রিকেটারদের নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন বিসিবি নির্বাচকরা। এ তালিকায় ঠাঁই হয়েছে একঝাঁক তরুণ ক্রিকেটারের। অবশ্য তারা প্রয়োজন অনুযায়ী পারফরম্যান্সও করছেন। কিন্তু তাতে দলে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ও মোসাদ্দেকের মতো ক্রিকেটাররা।
অবশ্য অন্য কোনো ক্রিকেটারকে নিয়ে এতো আলোচনা না হলেও বিশ্বমঞ্চের সেরা পারফর্মার মাহমুদউল্লাহ এখন টক অব দ্য ক্রিকেট। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা এ অভিজ্ঞ ক্রিকেটার কি বিশ্বকাপ দলে থাকবেন? তা নিয়েই যত প্রশ্ন। নানা জল্পনা-কল্পনা।
.png)
মাহমুদউল্লাহকে নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এখন দলের সঙ্গে না থাকলেও যে কোনো সময় স্কোয়াডে অন্তর্ভূক্ত হতে পারে রিয়াদ।’
যদিও জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে পরিষ্কার কিছু বলতে পারলেন না।
নান্নু বলেন, ‘আমি এখন এই বিষয় নিয়ে কিছুই বলতে চাই না। যেহেতু এখন আমরা বিশ্বকাপের দল তৈরি করছি না। আমরা আফগানিস্তান সিরিজের দল তৈরি করছি, এখন সেটা নিয়েই চিন্তাভাবনা করছি। আগামী সপ্তাহে আফগানিস্তান সিরিজের দল তৈরি করে জমা দিবো। প্র্যাকটিস সেশন শুরু করব ২৯ তারিখ।’
নান্নু বলেন, ‘সাদা বলের ক্রিকেটে ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই কনসার্ন আছে। এখন যেটা বললাম যে, এখন বিশ্বকাপ দল নিয়ে কোনো চিন্তাভাবনাই করছি না। আফগানিস্তান সিরিজ আছে। আফগানিস্তান সিরিজের পর আমাদের এশিয়া কাপ। বিশ্বকাপের আগে হাতে চার মাস সময় আছে।’