[ খেলা ]
কাউন্টি লিগে খেলার প্রস্তাব পেয়েছেন মিরাজ
ছবি: সংগৃহীত
গেল বছর ভালো করেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে ধারাবাহিক পারফর্ম দুর্দান্ত সময় পার করছেন তিনি। অলরাউন্ডার মিরাজের ফর্ম নজর এড়ায়নি ইংল্যান্ডের কাউন্টি দলের। স্পিনার জ্যাক লিনটটের মাধ্যমে কাউন্টিতে খেলার প্রস্তাব পেয়েছেন। কাউন্টিতে তার দলের নাম ওয়ারউইকশায়ার।
সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাদে স্বাগতিকরা বাকি সব সিরিজেই জয় পেয়েছে। যেখানে দলের হয়ে অনন্য ভূমিকা রেখেছেন মিরাজ। এরপর তামিম ইকবাল-সাকিব আল হাসানরা ঘরের বাইরেও আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে। ইংল্যান্ডের মাটিতে খেলে আসা মিরাজ জানালেন কাউন্টি দলের প্রস্তাবের কথা।
বর্তমানে আফগানিস্তান সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন মিরাজ। এই সময় এক গণমাধ্যমকে নিজের কাউন্টি ক্রিকেটে প্রস্তাব পাওয়া নিয়ে তিনি জানান, ‘আমার কাছে প্রস্তাব এসেছে। তবে যাওয়া না যাওয়ার বিষয়টি নির্ভর করছে সে সময় জাতীয় দলের খেলা আছে কিনা তার ওপর।’
.png)
সর্বশেষ ডিপিএলে মোহামেডানের হয়ে মিরাজের সঙ্গে খেলেছিলেন লিনটট। ফলে লিনটটের মাধ্যমেই কাউন্টি দলটি মিরাজকে প্রস্তাব দিয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেদী মিরাজ
লিংক সফলভাবে কপি হয়েছে!